বিকাশ নেটওয়ার্ক উন্নয়নের কাজ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম উন্নয়নের কাজ শুরু করেছে মুঠোফোনে অর্থ পাঠানোর সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।
প্রতিষ্ঠানটি বলছে, এ উন্নয়নকাজ চলাকালে কিছু গ্রাহক ও এজেন্ট সেবা পেতে সাময়িক অসুবিধায় পড়তে পারেন। এ জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে নেটওয়ার্কের উন্নয়ন হলে গ্রাহকেরা আরও উন্নত ও বিস্তৃত সেবা পাবেন।
বিকাশ এখন ভিসার মালিকানাধীন ফান্ডামো কোম্পানির এন্টারপ্রাইজ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ব্যবহার করছে। ব্যাংকিং সেবাবহির্ভূত
দেশের একটি বিশাল জনগোষ্ঠীর কথা মাথায় রেখে ২০১১ সালে কার্যক্রম শুরু করে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ। বিজ্ঞপ্তি।