বিকাশ, মেটলাইফ ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকাশ, মেটলাইফ ও ব্র্যাক ব্যাংকের চুক্তি
বিকাশ, মেটলাইফ ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

বিকাশ, মেটলাইফ ও ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় মেটলাইফ বিমাগ্রহীতারা বিকাশের মাধ্যমে বিনা খরচে তাঁদের প্রিমিয়াম দিতে পারবেন। চুক্তিতে স্বাক্ষর করেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন, মেটলাইফের চিফ অপারেশনস অফিসার আখলাকুর রহমান এবং ব্র্যাক ব্যাংকের হেড অব করপোরেট ডিভিশন মাহমুদুননবী চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশের হেড অব বিজনেস সেলস গোলাম আঞ্জুমানারুল ইসলাম, মেটলাইফের হেড অব কাস্টমার সার্ভিসেস আলমগীর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।