প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজেন্ট এয়ারওয়েজের টিকিট এখন থেকে বিকাশের মাধ্যমে কিনতে পারবেন এর গ্রাহকেরা। এ উপলক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি সই হয়েছে। এতে স্বাক্ষর করেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর ও রিজেন্ট এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ হাবীব। এ সময় বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন, রেগুলেটরি রিলেশনস অ্যাডভাইজার দাসগুপ্ত অসীম কুমার এবং রিজেন্ট এয়ারওয়েজের হেড অব সেলস ইরফান হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।