বিকাশ-রেড ক্রিসেন্ট চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাপ্রতিষ্ঠান বিকাশের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই চুক্তির ফলে দুর্যোগকালীন পরিস্থিতিতে বিকাশের মাধ্যমে জরুরি সাহায্য তহবিল পাঠাবে রেড ক্রিসেন্ট। দ্রুত ও নিরাপদে দুর্গত এলাকায় বসবাসকারীদের কাছে পৌঁছে যাবে সাহায্য। বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল বি এম এম মোজহারুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।