বিকাশ লিমিটেড ও শোরব্যাংক সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা নিয়ে এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংক লিমিটেড ও মানি ইন মোশনের মালিকানাধীন কোম্পানি বিকাশ লিমিটেড যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান শোরব্যাংক ইন্টারন্যাশনালের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তি অনুযায়ী বিকাশকে কৌশলগত পরিকল্পনা, বাজারজাতকরণ, গ্রাহক সংগ্রহ, এজেন্ট-কাঠামো সম্প্রসারণ, প্রযুক্তি ও অর্থ ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা দেবে শোরব্যাংক।বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর এবং শোরব্যাংক ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট জেসি ফ্রিপ নিজ নিজ কোম্পানির পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, ব্র্যাক ব্যাংক ও বিকাশ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, ‘বিকাশ একটি ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে, যা ব্র্যাক ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণ ও একটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনভিত্তিক পেমেন্ট সার্ভিস হিসেবে সাধারণ মানুষের জন্য অর্থনৈতিক সুবিধাগুলো ব্যবহারের সুযোগ সৃষ্টি করবে। এটি দেশের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে।’বিকাশ একটি ইলেকট্রনিক প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সেবা ব্যাংক গ্রাহক ছাড়াও ব্যাংকিং সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেবে। এর একটি অন্যতম লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষের কাছে সহজে, স্বল্প খরচে ও বিশ্বস্ততার সঙ্গে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা দেওয়া। বিজ্ঞপ্তি।