বিকাশে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভর্তি ফি দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকাশ ব্যবহার করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভর্তি ফি দেওয়া যাবে। সম্প্রতি বিকাশ লিমিটেডের সঙ্গে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক একটি চুক্তি স্বাক্ষর করেছে। বিকাশ লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রেজাউল হুসেইন এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মোহাম্মদ সেকান্দার আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।এ চুক্তির ফলে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষার্থীরা এখন নিজেদের সুবিধামতো মুঠোফোন থেকেই ভর্তি ফি জমা দিতে পারবেন। এশিয়া প্যাসিফিকের কর্তৃপক্ষ অন্যান্য ফি দেওয়ার জন্যও বিকাশের এই অর্থসেবা চালু করার পরিকল্পনা করছে।ব্র্যাক ব্যাংকের অনলাইনে অর্থ স্থানান্তরের একটি প্রতিষ্ঠান বিকাশ। বিকাশ বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক ও এয়ারটেল নেটওয়ার্কে সেবা দিচ্ছে। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা *২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট অপশনের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।