বিকাশে হোটেলের রুম বুকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় অবস্থিত হোটেল নাজ গার্ডেনে আগে থেকে রুম সংরক্ষণ করে রাখতে বিকাশ সেবা ব্যবহার করা যাবে। পর্যটকেরা মোবাইল ফোনের বিকাশ মেনু থেকে নাজ গার্ডেনের রুম সংরক্ষণের জন্য বিল পরিশোধের সুবিধা পাবেন। বিকাশ কর্তৃপক্ষ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।সম্প্রতি বিকাশ লিমিটেড এবং হোটেল নাজ গার্ডেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিকাশ গ্রাহকরা বগুড়া শহরে অবস্থিত চার তারা মানের নাজ গার্ডেনে রুম সংরক্ষণ করতে পারবেন। এ চুক্তির সময় উপস্থিত ছিলেন বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান রেজাউল হুসেইন এবং হোটেল নাজ গার্ডেনের পরিচালক শাফিন আহমেদ। মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানোর সেবা বিকাশ বর্তমানে রবি, গ্রামীণফোন, বাংলালিংক এবং এয়ারটেল অপারেটরের সঙ্গে কাজ করছে।