বিকাশের মাধ্যমে ইলেক্ট্রোমার্টের লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ইলেক্ট্রোমার্টের বিক্রয়কেন্দ্রগুলোতে বিকাশের মাধ্যমে লেনদেন করা যাবে। সম্প্রতি বিকাশ লিমিটেড ও ইলেক্ট্রোমার্ট এ-সংক্রান্ত একটি চুক্তি সই করেছে। এ চুক্তির ফলে ইলেক্ট্রোমার্ট লিমিটেডের প্রত্যন্ত অঞ্চলের বিক্রয়কেন্দ্রগুলোতে বিকাশ থেকে অর্থ পরিশোধ করা যাবে।
বিকাশে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান রেজাউল হোসেন এবং ইলেক্ট্রোমার্ট লিমিটেডের পরিচালক নুরুল আফসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ইলেক্ট্রো মার্ট লিমিটেড (ইএমএল) বাংলাদেশে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, কালার টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ভিসিডি/ডিভিডি প্লেয়ার, মুঠোফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য বিপণন করে থাকে।