বিকাশের মাধ্যমে স্বপ্ন থেকে কেনাকাটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন চেইন সুপার শপ থেকে কেনাকাটা করে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করার সুযোগ চালু হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে স্বপ্নের চেইন শপগুলোতে গ্রাহকেরা এ সুবিধা পাবেন।সম্প্রতি এ বিষয়ে বিকাশ ও স্বপ্নের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বিকাশের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান রেজাউল হোসেন এবং এসিআই লজিস্টিকসের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির চুক্তিতে সই করেছেন।মুঠোফোনে অর্থ লেনদেনের এই সুবিধা চালু হওয়ায় স্বপ্ন স্টোর থেকে কেনাকাটায় গ্রাহকের সুবিধা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।