বিকেএমইএ পোশাক গবেষণা-প্রযুক্তিকেন্দ্র সম্প্রসারণ করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্মাণাধীন ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি (আইএআরটি) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ ব্যাপারে গতকাল আইএআরটি ও ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমএমইউ) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান। অনুষ্ঠানে এমএমইউর উপ-উপাচার্য কলিন রবার্ট স্লোয়ান রেনফ্রিউ, বিকেএমইএর সহসভাপতি ও পরিচালকবৃন্দ এবং ইউনিডোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।