বিকেএমইএর অনুষ্ঠানে দুই আমন্ত্রণপত্র!
শিল্পাঞ্চল পুলিশকে পিকআপ ভ্যান হস্তান্তর এবং মৃত শ্রমিকদের পরিবারের মধ্যে বিমার চেক প্রদানের জন্য বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)্রআজ রোববার সকালে নারায়ণগঞ্জ ক্লাব্রেএক অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে অনুষ্ঠানের জন্য বিকেএমইএ দুই ধরনের আমন্ত্রণপত্র পাঠিয়েছে। বিকেএমইএর্রসদস্যদের্রকাছে পাঠানো্রআমন্ত্রণপত্রে অতিথি তালিকায় কোথাও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম নেই।অপরদিকে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে অনুষ্ঠানে বিশেষ অতিথ্রিহিসেবে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের বড় ভাই ও নারায়ণগঞ্জ-৫্রআসনের জাপা-দলীয় সাংসদ নাসিম ওসমানের নাম রয়েছে।্রনাসিম ওসমানের নামের পরে সিটি করপোরেশন মেয়র আইভীর নাম বিশেষ অতিথির তালিকায় রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান্রপ্রতিমন্ত্রী্রবেগম মন্নুজান সুফিয়ান এবং বিশেষ অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী্রশামসুল হক। আমন্ত্রণপত্র্রেঅসংগত্রিসম্পর্কে জানার জন্য বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের্রসঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন (০১৭১৩৪৩৫২০০) ধরেননি।