বিকেএমইএর ইজিএম হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) অতিরিক্ত বিশেষ সাধারণ সভা (ইজিএম) গত শনিবার রাজধানীর পূর্বাণী হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকায় নিজস্ব স্থায়ী কার্যালয়ের জন্য ফ্লোর স্পেস ক্রয় করার বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। আলোচনা শেষে রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারে ছয় হাজার ৫৮০ বর্গফুটের ফ্লোর স্পেস ক্রয়ের বিষয়টি অনুমোদিত হয়। ফ্লোর স্পেসটি ক্রয় করতে প্রয়োজনীয় নয় কোটি ৬২ লাখ টাকার মধ্যে পাঁচ কোটি টাকা বিকেএমইএর তহবিল থেকে এবং বাকি টাকা সদস্যদের কাছ থেকে অনুদানের মাধ্যমে সংগ্রহ করে ফ্লোর স্পেসটি ক্রয় করার চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।