বিকেএমইএর নতুন নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম ওসমান
সেলিম ওসমান

সাংসদ সেলিম ওসমান তৃতীয়বারের মতো নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০১৪-১৬ সাল মেয়াদে তিনিসহ ২৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল শনিবার তাঁকে নির্বাচিত করা হয়। সংগঠনের চার সহসভাপতি হলেন—এ এইচ আসলাম সানী, মনসুর আহমেদ, মাসুদুজ্জামান ও জি এম ফারুক। নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন—মঞ্জুরুল হক, হাবিবুর রহমান, আবু আহমেদ সিদ্দিক, মোস্তফা জামাল পাশা, মো. সামসুজ্জামান, মজিবুর রহমান, হুমায়ুন কবীর খান, ইমরান হোসেন, শেখ হায়দার আলী, এম আই সিদ্দিক, শ্যামল কুমার সাহা, আবদুল হান্নান, মোরশেদ সারোয়ার, এম জামালউদ্দিন, আসাদুল ইসলাম
আলমগীর কবীর প্রমুখ।