বিকেএমইএর নির্বাচন ২৬ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৬ জুন অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার নির্বাচনী বোর্ডের এক সভায় ২০১০-১২ মেয়াদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার হওয়ার শেষ তারিখ আগামী ২৭ এপ্রিল। ৬ মে প্রাথমিক ভোটার তালিকা ও ১৮ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ ছাড়া মনোনয়নপত্র বিতরণ ১৯ থেকে ২৪ মে পর্যন্ত এবং ২৫ মে পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। বৈধ মনোনীত প্রার্থীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৬ জুন। আর ২৬ জুন সাধারণ ভোটাররা পরিচালনা পর্ষদের ২৭ জন সদস্য নির্বাচন করবেন। নবনির্বাচিত পরিচালকদের ভোটে ২৮ জুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হবেন।