বিকেএমইএর নির্বাচনে সম্মিলিত নিট পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিট পণ্য রপ্তানিকারক সমিতি বিকেএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনে এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ ২৭টি পদের সবগুলোতে নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবদুল হক গত রোববার রাতে বিকেএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত নিট পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত হওয়ার ঘোষণা দেন। নির্বাচনে সম্মিলিত নিট পরিষদের নেতা সেলিম ওসমান পেয়েছেন ৩২৪ ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের নেতা এম এ সবুর পান ২০৮ ভোট। নির্বাচনে নিট পরিষদের মোহাম্মদ হাতেম ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ৩৭৫ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। নির্বাচিত পরিচালকেরা নিজেদের মধ্য থেকে ১৩ জুলাই একজন সভাপতি ও চারজন সহসভাপতি নির্বাচিত করবেন। নির্বাচনে ৫১১ জন ভোটারের মধ্যে ঢাকায় ১৪৭ জন ও নারায়ণগঞ্জে ৩২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অন্য নির্বাচিত সদস্যরা হলেন: হাবিবুর রহমান (৩৪৭), আবু আহম্মেদ সিদ্দিক (৩৩৯), শামীম আহম্মেদ (৩২৭), খাজা আজিজুল হক (৩২০), মনসুর আহম্মেদ (৩২৬), আসলাম সানি (৩১৭), এস এম সালাউদ্দিন (৩০২), শফিকুজ্জামান প্রিন্স (৩০৯), মোহাম্মদ সোহরাওয়ার্দী (৩৪৭), শাহজাহান আলম (৩৪৪), মঞ্জুরুল হক (৩৪৫), নুরুল আলম চৌধুরী (৩১৯), গোলাম জাকারিয়া ভূইয়া (৩০৪), হুমায়ুন কবির খান (৩১৬), সৈয়দ হোসেন সরকার (৩০৫), খন্দকার মোফাজ্জল উদ্দিন (৩০৪), শ্যামল কুমার সাহা (৩২২), ফারুক বিন ইউসুফ (২৯৪), আনোয়ার কামাল (৩০৯), আলমগীর কবির (২৭৭), লেফটেন্যান্ট কর্নেল (অব.) শারাফাত জামিল (৩০৫), মহিউদ্দিন ফারুকী (২৭৫), ইঞ্জিনিয়ার এফ এম কবির মঈন (৩৩০), ইঞ্জিনিয়ার এস এম কামরুল আহসান (৩০৪) ও গওহর জামিল (২৯২)।