বিকেএমইএর প্রচেষ্টায় বিকল্প নগদ সহায়তার ৫১২ কোটি টাকা ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) পরিচালনা পর্ষদের প্রচেষ্টায় অর্থ মন্ত্রণালয় গত শনিবার বিকল্প নগদ সহায়তা বাবদ ৫১২ কোটি টাকা ছাড় করেছে। ঈদের আগে নিট শিল্পমালিকেরা যেন বিকল্প নগদ সহায়তার অর্থ পেতে পারেন, সে জন্য বিকেএমইএ পরিচালনা পর্ষদ বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়ে আসছিল। এই আবেদনে সাড়া দিয়ে অবশেষে ওই টাকা ছাড় করেছে বলে বিকেএমইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর ফলে ঈদের আগেই বিভিন্ন প্রতিষ্ঠানের লিয়েন ব্যাংক ওই নগদ সহায়তার অর্থ প্রদানে ব্যর্থ হলেও প্রতিষ্ঠানগুলোর নগদ সহায়তার আবেদনের বিপরীতে ব্যাংক থেকে ঋণ প্রদান করতে পারবে। বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান ঈদুল ফিতরের আগে শ্রমিক-কর্মচারীদেন বেতন-ভাতাদির কারণে বিকেএমইএ সদস্যভুক্ত কোনো প্রতিষ্ঠানে যাতে কোনো ধরনের শ্রম অসন্তোষ না ঘটে, সেদিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন।