বিকেএমইএর শ্রমিক প্রশিক্ষণ ইনস্টিটিউট ফতুল্লায় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে বিকেএমইএর শ্রমিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়েছে।গতকাল শনিবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান এই প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করেন। এ সময় নারায়ণগঞ্জ চেম্বার, নারায়ণগঞ্জ ক্লাব ও বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বিকেএমইএর প্রথম সহসভাপতি হাবিবুর রহমান, দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম, সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি, পরিচালক ফারুক বিন ইউসুফ, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক প্রবীর কুমার সাহা, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহম্মেদ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, ইউনাইটেড গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কাউসার আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে বিকেএমইএর উদ্যোগে নিট গার্মেন্টসে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারের মাঝে গ্রুপ বিমার চেক হস্তান্তরের জন্য নারায়ণগঞ্জ ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতেও প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানসহ বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) এবং নারায়ণগঞ্জ চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।