বিকেএমইএর সঙ্গে আইএলওর বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক কারখানায় সুশৃঙ্খল কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিনিধিদল। ঢাকার বিকেএমইএ কার্যালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি এ এইচ আসলাম সানি। আইএলওর প্রতিনিধিদলে ছিলেন এমপ্লয়ার্স অ্যাকটিভিটিস বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ রাভি পেরিস। তিনি বলেন, কারখানায় সুশৃঙ্খল কর্মপরিবেশ বজায় রাখতে শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া, জীবনমানের উন্নয়নে শিল্প-উদ্যোক্তা বা মালিকদের বিশেষ নজর দিতে হবে। আইএলওর প্রতিনিধিদলে আরও ছিলেন ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস বিভাগের বিশেষজ্ঞ মিরান্ডা ফ্যাজারমেন, প্রোগ্রাম ম্যানেজার তোমো পুতেনিন। বিজ্ঞপ্তি