প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রথম সহসভাপতি পদ থেকে এ এইচ আসলাম সানি পদত্যাগ করেছেন। গত রোববার তিনি তাঁর পদত্যাগপত্র বিকেএমইএর সচিবের কাছে পাঠান। পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। গতকাল সোমবার দুপুরে যোগাযোগ করা হলে আসলাম সানি প্রথম আলোর কাছে বিকেএমইএ থেকে তাঁর পদত্যাগের সত্যতা স্বীকার করেন। আসলাম সানি পরপর তিন মেয়াদে বিকেএমইএর পরিচালনা পর্ষদে রয়েছেন। তিনি নারায়ণগঞ্জের ক্রনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।
নারায়ণগঞ্জ প্রতিনিধি