বিকেবি ও বিসিবিএলে দুই পরিচালক নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে (বিসিবিএল) দুজন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল রোববার এ বিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।বিকেবিতে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে অর্থ বিভাগের অর্থনৈতিক উপদেষ্টা খন্দকার মোরাদ হোসেনকে। আর বিসিবিএলে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তপন কুমার কর্মকার।রাষ্ট্রমালিকানাধীন অন্য সব ব্যাংকের মতো বিকেবিতেও কয়েক মাস ধরে পরিচালকের পদ শূন্য ছিল।এর মধ্যে ২১ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা মশিউর রহমানকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।আর ১৯৯৭ সালে এক আইনের বলে গঠিত বিসিবিএল একটি বিশেষ ধরনের ব্যাংক। এতে সরকারি-বেসরকারি উভয় ধরনেরই মালিকানা রয়েছে।