বিকেবির ৩১১৮ কোটি টাকার ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই-ডিসেম্বরে মোট তিন হাজার ১১৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৯২ কোটি টাকা বেশি।
এর মধ্যে শস্য, মৎস্য, প্রাণিসম্পদ, দারিদ্র্য বিমোচন ও কৃষিভিত্তিক শিল্পে দুই হাজার ৯৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৭২৩ কোটি টাকা বেশি।
আলোচ্য ছয় মাসে বিকেবি দুই হাজার ৬৫৪ কোটি টাকা আদায় করেছে। বিজ্ঞপ্তি।