বিকেবির ‘ঘরে ফেরা কর্মসূচি’র ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) ‘ঘরে ফেরা কর্মসূচি’র দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের ঋণ বিতরণ করা হয়েছে।ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে গত শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। এতে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি এবং কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান ও ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন। ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোখতার হোসেন। বেগম মতিয়া চৌধুরী বলেন, বস্তিবাসীদের ভাগ্যোন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা প্রশংসার দাবি রাখে। বিজ্ঞপ্তি।