বিক্রয়ডটকমে নারীদের জন্য বিশেষায়িত স্কুটি
নারীদের জন্য বিশেষায়িত মোটরসাইকেল নিয়ে আসছে কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নতুন ১২৫ সিসির হাউজুয়ে লিন্ডি স্কুটিটি প্রাথমিকভাবে গ্রাহকেরা বিক্রয়ডটকমের মাধ্যমে অর্ডার করতে পারবে।
বিক্রয়ডটকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিন্ডি ১২৫ সিসি স্কুটিটি চায়নাতে তৈরি এবং ১ লিটার পেট্রল অথবা অকটেনে ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। আধুনিক ডিজাইনের ক্রিস্টাল হেডল্যাম্প, থ্রিডি ড্যাশবোর্ড এবং স্ট্রিম লাইন হ্যান্ডরেইল যুক্ত লিন্ডি স্কুটিটি কর্মজীবী মহিলা ও ছাত্রীদের জন্য খুবই উপযোগী ও আরামদায়ক হবে। গ্রাহকেরা সহজ কিস্তিতে লাল, নীল ও সোনালি রঙের স্কুটিটি কিনতে পারবে। স্কুটিটির সঙ্গে পাওয়া যাবে ৬ বছর মেয়াদি (অথবা ২০,০০০ কিলোমিটার) ওয়ারেন্টি, চারটি ফ্রি সার্ভিসিং, ১০ ডব্লিউ ৪০ গ্রেড লিউব অয়েল, হাউজুয়ে ব্র্যান্ডের একটি হেলমেট এবং একটি চাবির রিং।
বিক্রয়ডটকমের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, বাংলাদেশে লিন্ডিই প্রথম মোটরসাইকেল যা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্বোধন করা হলো। গ্রাহকদের কাছ থেকে এ ব্যাপারে ব্যাপক পাওয়ার ব্যাপারে আশাবাদী।