বিক্রি হয়ে গেল ফোর্বস মিডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফোর্বস মিডিয়া চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ স্টিভ ফোর্বস। ছবি: রয়টার্স
ফোর্বস মিডিয়া চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফ স্টিভ ফোর্বস। ছবি: রয়টার্স

বিক্রি হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের ফোর্বস মিডিয়া। ৯৭ বছর ধরে ফোর্বস পরিবারের মালিকানায় থাকা বিখ্যাত এই মিডিয়া গ্রুপ হংকংভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়েছে।
গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ইন্টিগ্রেটেড হোয়েল মিডিয়া ইনভেস্টমেন্টের কাছে ফোর্বস ম্যাগাজিনসহ ফোর্বস মিডিয়া বিক্রি হয়েছে। তবে এর মূল্য প্রকাশ করা হয়নি।
ফোর্বস পরিবার জানিয়েছে, ফোর্বসে এখনো তাদের গুরুত্বপূর্ণ অংশীদারত্ব থাকছে। এমনকি স্টিভ ফোর্বস এখনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এডিটর-ইন-চিফের দায়িত্বে থাকবেন।
স্টিভ ফোর্বস নিজেই ব্লগে একটি পোস্টে ফোর্বস মিডিয়া বিক্রির খবর জানিয়ে বলেন, ‘৯৭ বছর আগে আমার দাদা যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন, সেটির এখন ঘুরে দাঁড়ানোর সময় হয়েছে। এ লক্ষ্য পূরণে সুযোগ ও শক্তি দুইই আছে আমদের।’
ফোর্বস সারা বিশ্বে সাড়ে সাত কোটি মানুষের কাছে পৌঁছায়। গত নভেম্বর থেকে ক্রেতা খুঁজছিল প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবেক রিপাবলিকান প্রার্থী স্টিভ ফোর্বস ও তাঁর পরিবার এটির প্রধান মালিক। ফোর্বস ম্যাগাজিন ১৯১৭ সালে প্রতিষ্ঠিত হয়। মুদ্রিত সংস্করণে ব্যবসাসংকট দেখা দেওয়ায় সম্প্রতি ডিজিটাল সংস্করণে বিশেষভাবে জোর দেওয়া হয়।