বিক্রয় ডট কমে হাজারো চাকরির বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ফাইনান্স ইন্ডাস্ট্রির জন্য অ্যাকাউন্টিং এক্সিকিউটিভ, আইটি ইন্ডাস্ট্রির জন্য অ্যান্ড্রয়েড ডেভেলপারসহ বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞাপন দেয় বিক্রয় ডট কম। এ ছাড়াও পোশাক কারখানার জন্য কোয়ালিটি কন্ট্রোল অফিসারের মতো অনেক ধরনের চাকরির বিজ্ঞাপন রয়েছে বিক্রয় ডট কম এ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উত্থানের সঙ্গে সঙ্গে ইন্টারনেট ব্যবহারকারীরা বিনোদন থেকে শুরু করে কেনাকাটা এমনকি চাকরির খোঁজের জন্য দিন দিন আরও বেশি ইন্টারনেট নির্ভর হয়ে পড়ছে। বিক্রয় ডট কম এ বর্তমানে এন্ট্রি লেভেল থেকে শুরু করে ম্যানেজমেন্ট পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির চাকরির বিজ্ঞাপন রয়েছে।
অনলাইন জব পোর্টালগুলোর কারণে চাকরি প্রার্থীদের জন্য যথাযথ চাকরির খোঁজ পাওয়াটা এখন আরও সহজ হয়ে গিয়েছে। অনলাইনের কারণে চাকরি প্রার্থীরা শুধু অসংখ্য চাকরির খোঁজই পাচ্ছে না সেই সঙ্গে বাসা কিংবা অফিসে বসে খুব সহজেই চাকরির জন্য আবেদন করতে পারছে। বিক্রয় ডট কম নতুন ফিচারের মাধ্যমে আবেদন করার জন্য আবেদনকারী শুধু সিভি সংযুক্ত করলেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। চাকরি প্রার্থীদের জন্য এটি যেমন সুবিধাজনক এবং তেমনি চাকরিদাতা নিয়োগ প্রক্রিয়াকেও এটি গতিশীল করছে।