বিক্রয় ডটকমে গল্প লেখার সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেমিক ব্যক্তিকে নিয়ে গল্প লেখার একটি প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন কেনাবেচার প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম কর্তৃপক্ষ। ‘আই লাভ বাংলাদেশ’ শীর্ষক এক প্রচারের মাধ্যমে এ আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গল্পগুলো এমন কাউকে নিয়ে হতে হবে, যিনি দেশকে গভীরভাবে ভালোবাসেন। দেশ ও মানুষের ভালোর জন্য কঠোর সংগ্রাম করেছেন অথবা দেশ ও জনগণের উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। শর্ত হচ্ছে—প্রতিযোগীকে আইসাপোর্টকজ ফেসবুক পাতার আই লাভ বাংলাদেশ ক্যাম্পেইন থেকে প্রোফাইল ছবি পরিবর্তন করতে হবে। লেখা বিক্রয় ডটকমের ফেসবুক পাতায় মেসেজ করে পাঠানো যাবে। প্রতিযোগিতায় তিনজন বিজয়ীকে পুরস্কার হিসেবে দেশের একটি স্থানে ভ্রমণের সুযোগ দেবে বিক্রয় ডটকম। বিজ্ঞপ্তি।