প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ালটন শিগগির পণ্যের বিক্রয়োত্তর সেবার মান বাড়াচ্ছে। এ লক্ষ্যে আরও ১০টি নতুন সার্ভিস পয়েন্ট খোলা হবে। চালু করা হবে ভ্রাম্যমাণ পরিষেবা। এ জন্য আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি দিয়ে সজ্জিত করা হচ্ছে ১৮টি গাড়ি। সেই সঙ্গে সার্ভিস পয়েন্টগুলোতেও সংযোজন ঘটছে আধুনিক যন্ত্রপাতির। এ লক্ষ্যে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের রাজধানীর উত্তরা শাখা সম্প্রতি ওই জোনের বিক্রয় প্রতিনিধি ও পরিবেশকদের নিয়ে দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে। এতে ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও মো. হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর এম এ কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি