বিচ হ্যাচারির ইজিএম ও এজিএমের তারিখ পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অনিবার্য কারণ বশত বিচ হ্যাচারির ইজিএম ও ১৯তম এজিএম ১৪ মের পরিবর্তে ২৫ জুন অনুষ্ঠিত হবে। ইজিএম ও এজিএম সম্পর্কিত অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।