বিজনেস অ্যাওয়ার্ড স্থগিত করল ঢাকা চেম্বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদ।সে কারণেই সরকারঘোষিত জাতীয় শোক দিবসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পূর্বনির্ধারিত ‘ডিসিসিআই বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্তও নিয়েছে পর্ষদ।ঢাকা চেম্বার থেকে গতকাল মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।রাজধানীর একটি হোটেলে আগামী ৬ ডিসেম্বর সন্ধ্যায় ‘ডিসিসিআই বিজনেস অ্যাওয়ার্ড ২০১২’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি পূর্বনির্ধারিত তারিখ, সময় ও স্থানে (৫ ও ৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।ঢাকা চেম্বার জানিয়েছে, নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সাহায্য দিতে হংকংভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান লি অ্যান্ড ফুংয়ের সঙ্গে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে