প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), বাংলাদেশের সহসভাপতি লতিফুর রহমান বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড-২০১২ গ্রহণের জন্য গতকাল শনিবার নরওয়ের অসলোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানও বিজনেস ফর পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে অসলোয় গেছেন। এই পুরস্কারটি হচ্ছে ব্যবসাক্ষেত্রে নৈতিকতার সঙ্গে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে যেকোনো ব্যবসায়ীর জন্য সর্বোচ্চ সম্মান।ট্রেড সামিটের মাধ্যমে আগামীকাল সোমবার অসলোর সিটি হলে অ্যাওয়ার্ডটি প্রদান করা হবে।এ বছর ৬০টি দেশ থেকে ৯০ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশের লতিফুর রহমানসহ সাতজন ব্যবসায়ী ব্যক্তিত্বকে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, অসলো বিজনেস ফর পিস ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে এই পুরস্কার প্রদান করে আসছে। বিজ্ঞপ্তি।