প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নবাবপুরে আরএফএল বিজলী কেব্লসের ১০০তম বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে। গত শনিবার সুন্দরবন স্কয়ার মার্কেটে বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন আরএফএলের পরিচালক আর এন পাল। অনুষ্ঠানে বলা হয়, বিক্রয়কেন্দ্রটিতে বিজলী কেব্লসের ডমিস্টিক, ইন্ডাস্ট্রিয়াল ও সুপার এনামেল্ড কেব্লস পাওয়া যাবে। এ ছাড়া এখানে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকবেন, যিনি সার্বক্ষণিক বাসাবাড়ি ওয়্যারিং ও শর্টসার্কিট এড়াতে পরামর্শ ও সেবা দেবেন। আর এন পাল জানান, ২০১৬ সালের মধ্যে সারা দেশে বিজলী কেব্লসের বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা আছে কোম্পানির। উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল ইলেকট্রনিকসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ এস এম হাসান নাসির, মহাব্যবস্থাপক (বিপণন) মাহবুবুল ওয়াহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি