বিজিআইসির নতুন এমডি আহমেদ সাইফুদ্দীন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু
আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু

বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু। এর আগে তিনি কোম্পানির অতিরিক্ত এমডি (পরিচালন) ছিলেন। আহমেদ সাইফুদ্দীন চৌধুরী ১৯৮৬ সালে বিজিআইসিতে যোগ দেন। এরপর কোম্পানির চট্টগ্রাম কার্যালয়ের দায়িত্ব পান এবং পদোন্নতি পেয়ে মহাব্যবস্থাপক হন। তিনি ২০০৯ সালে কোম্পানির ডিএমডি ও পরে অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি লাভ করেন। পাশাপাশি তিনি কোম্পানি সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি সাউদার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিমা পেশায় অবলেখন, দাবি, হিসাব, প্রশাসন, বিপণন প্রভৃতি বিষয়ে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। বিজ্ঞপ্তি।