বিজিআইসির রজত জয়ন্তী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) সম্প্রতি এর রজতজয়ন্তী উদ্যাপন করেছে। এ উপলক্ষে ঢাকার তোপখানায় কোম্পানির নিজস্ব টাওয়ার ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। এতে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালকেরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ কে আজিজুল হক চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (বিপণন) আবুল হাসনাত এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানির সচিব আহমেদ সাইফুদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি।