বিজিএপিএমইএর নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নতুন সভাপতি হয়েছেন আবদুল কাদের খান। ঢাকা ক্লাবে গত শনিবার অনুষ্ঠিত সমিতির ২৫তম বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি রাফেজ আলম চৌধুরী। বিজিএপিএমইএর ২০১৬-১৭ মেয়াদি নতুন কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন তসলিম উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী ও হাসানুল করিম তমিজ।
বিজ্ঞপ্তি