বিজিএপিএমইএর পরীক্ষাগার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গী বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নিজস্ব পরীক্ষাগারের যাত্রা শুরু হয়েছে। এতে কার্টনের পাঁচটি পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবে পোশাকসহ অন্য খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ পণ্য প্রস্তুতকারক কারখানাগুলো।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল বুধবার বিকেলে পরীক্ষাগারটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিজিএপিএমইএর সভাপতি আব্দুল কাদের খান, উপদেষ্টা ও সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী প্রমুখ।
সভাপতি আব্দুল কাদের খান বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজিএপিএমইএর পরীক্ষাগারটি প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও গুণমান নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে সরঞ্জাম ও মোড়কীকরণের অন্যান্য পণ্যের পরীক্ষা এখানে করার ব্যবস্থা করা হবে।