বিজিএমইএ চট্টগ্রাম বন্দর পরিস্থিতিতে উদ্বেগ জানাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিএমইএ চট্টগ্রাম বন্দরে বিদ্যমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে তা অনতিবিলম্বে স্বাভাবিক করে তোলার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছে।বিজিএমইএ গত পাঁচ দিনে বন্দরে নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়। একই সঙ্গে একটি কমিটি গঠন করে বন্দর অব্যবস্থাপনার কারণে পাঁচ দিনে যেসব রপ্তানিকারক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের শনাক্ত করে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানায় সংগঠনটি। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি বলেন, জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পোশাকশিল্পের রপ্তানি কার্যক্রম এই মুহূর্তে মারাত্মক হুমকির সম্মুখীন এবং এতে তাঁদের মধ্যে গভীর আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।