বিজিএমইএর অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর অগ্নি ও নিরাপত্তা সেলে নিয়োগপ্রাপ্ত ৩৫ জনকে সম্প্রতি অগ্নিনির্বাপকবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা সমিতির সদস্য কারখানাগুলোতে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
সম্প্রতি ফায়ার সার্ভিসের মিরপুর কার্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের হাতে সনদ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, কানাডীয় হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেনেট ডরনো, শ্রমসচিব মিখাইল শিপার, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।