বিজিএমইএর বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ৩৩ ও ৩৪তম বার্ষিক সাধারণ সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের মিলনায়তনে অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মঈন উদ্দিন আহমেদ, ফারুক হাসান, এস এম মান্নান, মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান, মো. ফেরদৌস।