বিজিএমইএর শাখা উত্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্য প্রতিষ্ঠানের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) উত্তরায় শাখা কার্যালয় খুলেছে।গতকাল রোববার বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এই কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি ফারুক হাসান, সাবেক সহসভাপতি আতিকুল ইসলাম প্রমুখ।এই শাখা কার্যালয়ের মাধ্যমে সদস্যদের আরও নিবিড়ভাবে সার্টিফিকেট অব অরিজিন, ইউডি, ইউপি ও ইন্টারবন্ডসহ বিভিন্ন সেবা দেওয়া হবে। শাখাটির ঠিকানা: বাড়ি ১৬/এ চতুর্থ তলা, রোড ১৬, সেক্টর ৪। বিজ্ঞপ্তি।