বিজিএমইএর সদস্যপদ নবায়নে সময় বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের জন্য তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যপদ নবায়নে সময়সীমা বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। সময়সীমা গত রোববার শেষ হলেও অধিকাংশ পোশাক কারখানা সদস্যপদ নবায়ন করেনি। তাই ১৫ মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করেছে বিজিএমইএ।
গত শনিবার বিজিএমইএর মহাসচিব সদস্যপদ নবায়নে নতুন সময়সীমার কথা উল্লেখ করে একটি নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, ১৫ মার্চের পর সময় আর বাড়ানো হবে না। সদস্যপদ নবায়নে সভাপতি বরাবর আবেদন, হালনাগাদ ট্রেড লাইসেন্স, সর্বশেষ আয়করের প্রত্যয়নপত্র, বিজিএমইএর সদস্যপদের মূল সনদ (২০১৫ সালের) জমা দিতে হবে।
সদস্যপদ নবায়নে ৫২ থেকে ১০০ মেশিনের কারখানার ক্ষেত্রে ৫ হাজার টাকা, ১০১ থেকে ২০০ মেশিনের কারখানার জন্য ৭ হাজার টাকা ও ২০০ মেশিনের বেশি আছে এমন কারখানার জন্য ১২ হাজার টাকা ফি লাগবে।