বিজিএমইএর ২৮তম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২৮তম বার্ষিক সাধারণ সভা গতকাল ঢাকায় সংগঠনের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সভার প্রথম অংশে বিজিএমইএর সদ্য বিদায়ী সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও শেষ অংশে নবনির্বাচিত সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন সভাপতিত্ব করেন।সভায় বিজিএমইএর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ সংগঠনের দায়িত্বভার গ্রহণ করে। সমিতির নবনির্বাচিত নেতারা হলেন মো. শফিউল ইসলাম মহিউদ্দিন সভাপতি, নাসির উদ্দিন চৌধুরী প্রথম সহসভাপতি, মো. সিদ্দিকুর রহমান দ্বিতীয় সহসভাপতি, ফারুক হাসান সহসভাপতি এবং এস এম মান্নান কচি সহসভাপতি (অর্থ)।সভায় সংগঠনের ২০১১ সালের বাজেট অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।