বিজিএমইএর সদস্যপদ নবায়নের সময় বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জন্য তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যপদ নবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। সদস্যপদ নবায়নের সময়সীমা গত রোববার শেষ হলেও অধিকাংশ সদস্য পোশাক কারখানা সদস্যপদ নবায়ন করেনি। সে জন্য ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ। বিজিএমইএর মহাসচিব সংগঠনের সদস্যপদ নবায়নে গত শনিবার নতুন সময়সীমার কথা উল্লেখ করে একটি নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, সদস্যপদ নবায়নে  আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, সর্বশেষ আয়করের প্রত্যয়নপত্র, বিজিএমইএর সদস্যপদের মূল সনদ (২০১৫ সালের) জমা দিতে হবে।