বিজিসিসিআইয়ের নির্বাহী পরিচালকের ডিএসই পরিদর্শন
বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) নির্বাহী পরিচালক ডেনিয়েল সেইডল আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছেন।এ সময় সেইডল ডিএসইর সভাপতি মো. শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, পরিচালক আজিজুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) বি জে জহুরুল আলম, মুখ্য প্রযুক্তি কর্মকর্তা আ স ম খায়রুজ্জামানের সঙ্গে ডিএসইর পারস্পরিক সাহায্য সহযোগিতা-সংক্রান্ত বিভিন্ন নিয়ে আলোচনা করেন।বাংলাদেশের স্টক এক্সচেঞ্জগুলোতে জার্মানির বিনিয়োগ বৃদ্ধি, লেনদেন ও তথ্যপ্রযুক্তি খাতে কারিগরি সহায়তা প্রদান, ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন প্রক্রিয়া এবং ডিমিউচুয়ালাইজেশনের পরামর্শক নিয়োগে সহযোগিতা, করপোরেট গভর্নেন্স প্রতিষ্ঠায় কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান, লেনদেন-বিষয়ক সহযোগিতা, ডিএসই ব্যবস্থাপনার সার্বিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।বৈঠক শেষে সেইডল আইসিটি বিভাগ পরিদর্শন করেন। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।