প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনতা জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক ও সাদাত জুট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান নাজমুল হক ২০১০-১১ সাল মেয়াদে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সায়হাম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন। সম্প্রতি সমিতির বার্ষিক সাধারণ সভায় তাঁদের নির্বাচিত করা হয়।বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা হলেন চৌধুরী এ কে সদরুল উলা, গিরিধারী লাল মোদি, বিজয় কুমার মোদি, নূরুল ইসলাম পাটোয়ারী, কায়হান এন রহমান, মো. সাইফ উল্লাহ, কাজী সাইদুল আলম ও মোহাম্মদ শামসুজ্জোহা। বিজ্ঞপ্তি।