বিজেএমসির চেয়ারম্যান হলেন হুমায়ূন খালেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল হুমায়ূন খালেদ সম্প্রতি বাংলাদেশ পাটকল কর-পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।হুমায়ূন খালেদ ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি জাতিসংঘ শান্তি মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে মোজাম্বিকে এবং ২০০৩-০৪ সালে কন্টিনজেন্ট কামান্ডার হিসেবে সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেন।২০০৯-১০ সালে তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে কমান্ড্যান্ট ছিলেন। তিনি সেনাসদরে পরিচালক, পারসোনাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে দায়িত্ব পালন শেষে গত মার্চে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) যান। বিজ্ঞপ্তি।