বিজেজিএর নতুন কমিটি নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের (বিজেজিএ) ২০১২-১৪ সময়কালের জন্য নতুন কার্যকর কমিটি সম্প্রতি নির্বাচিত হয়েছে।এ কমিটিতে মোহাম্মদ জাকিরুল ইসলাম উইলিয়াম চেয়ারম্যান, এনামুল হক পাটোয়ারী সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সৈয়দ নিয়াজ আহমেদ ও মো. লুৎফর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।এ ছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন: রফিকুল ইসলাম চৌধুরী, মো. আসলাম হোসেন, আবদুল মোমেন পাটোয়ারী, মনসুর আহমেদ, এইচ এম রেজাউল করিম, ডি এ মাসুদ, মোজাম্মেল হোসেন, এস আহমেদ মজুমদার ও গোপী কিশান সুরেকা।গত ২৮ জুলাই সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত কার্যকর পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেয়। বিজ্ঞপ্তি।