বিজ্ঞাপন বিলে উৎসে কর বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন বিজ্ঞাপনের ওপর উৎসে কর হার বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তাঁর প্রস্তাব অনুযায়ী বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বিজ্ঞাপন বিল পরিশোধের সময় ৪ শতাংশ হারে উৎসে কর কেটে রাখবে। বর্তমানে এই হার ৩ শতাংশ।
যে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, পরে ওই গণমাধ্যম প্রতিষ্ঠান বার্ষিক আয়করের সঙ্গে উৎসে কেটে রাখা অর্থ সমন্বয় করতে পারবে।