বিজ্ঞাপনী যোগাযোগ বিষয়ে ঢাকায় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) উদ্যোগে গতকাল শনিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে দিনব্যাপী কমিউনিকেশন সামিট নামে সৃজনশীলতা ও বিজ্ঞাপনী যোগাযোগবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটি এ ধরনের ষষ্ঠ আয়োজন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘উদ্ভাবনী ধারণার শক্তি উদ্যাপন’।
সম্মেলনে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা, সৃজনশীল ধারণার আদান-প্রদানকারী প্রতিষ্ঠানের প্রায় সাড়ে তিন শ পেশাজীবী যোগ দেন। এতে বক্তারা বিজ্ঞাপনভিত্তিক নিত্যনতুন ধারণা ও কার্যপ্রণালি নিয়ে আলোচনা করেন। বক্তাদের মধ্যে ছিলেন গুগলের বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি হেড ফজল আশফাক; ব্যবসায়িক সৃজনশীলতা, উদ্ভাবন, পরিবর্তন, বৈশ্বিক ব্যবসা প্রভৃতি বিষয়ের লেখক ফ্রেডরিক হ্যারেন; গ্রে গ্রুপ এশিয়া-প্যাসিফিকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নির্ভীক সিং; ইউনিলিভারের এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ভরত আভালানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড কৌশল ও ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনের প্রেসিডেন্ট কৌশিক রায়।
সম্মেলন শেষে সন্ধ্যায় দেশব্যাপী প্রচারিত সেরা বিজ্ঞাপনগুলোকে ‘কমওয়ার্ড’ নামে কমিউনিকেশন অ্যাওয়ার্ড বা পুরস্কার দেওয়া হয়।
কান্স লায়ন্স ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ক্রিয়েটিভিটির সহযোগিতায় বিবিএফ সম্মেলনটির আয়োজন করে। এতে মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার। মাস্টহেড পিআর পালন করে জনসংযোগ পার্টনারের দায়িত্ব। বিজ্ঞপ্তি।