বিজয় রাকিন সিটিতে ভাষামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাকিন ডেভেলপমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের আবাসন প্রকল্প বিজয় রাকিন সিটিতে গত রোববার শেষ হলো তিন দিনব্যাপী ভাষামেলা ও রবীন্দ্রসংগীতের আসর। এতে গান পরিবেশন করেন প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, পাপিয়া সারওয়ার, বুলবুল ইসলাম, লিলি ইসলাম, সালমা আকবর এবং সাদি মহম্মদ। রেজওয়ানা চৌধুরী বন্যা মেলাটির উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন রাকিন ডেভেলপমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এস এ কে একরামুজ্জামান, চিফ এক্সিকিউটিভ অফিসার জহুরুল ইসলাম। বিজ্ঞপ্তি