বিজয়নগরে চালু ডেলকো ফার্নিচারের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক আসবাব ও লাইটিং সামগ্রী নিয়ে রাজধানীর বিজয়নগরের জাতীয় বধির ভবনে সম্প্রতি ডেলকো ফার্নিচারের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
শাখাটির উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ ও সাবেক সভাপতি এ কে আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডেলকো ফার্নিচারের চেয়ারম্যান মো. দেলোয়ার গাজী, ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদুর রেজা সজীব ও পরিচালক মো. নাজমুল হুদা।
শোরুমে ঘর ও অফিস সাজানোর সোফা সেট ও আলমারি, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিলসহ যাবতীয় ফার্নিচার, ঝাড়বাতি, টেবিল ল্যাম্প ইত্যাদি পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।